সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে দ্বিতীয় দিনের মতো এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নেতা আব্দুল লতিফ আব্বাসী, আহসান উল্লাহ আরিফ, মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, প্রধান শিক্ষক এমদাদ হোসেন সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে আমাদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে। আট থেকে দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে যদি নবম জাতীয় পে-স্কেল ঘোষনা করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কর্মবিরতী সহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com