সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু কে ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে জনতা মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুরে বিএনপির দুই-দলের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে অবহেলার মুহূর্তে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। বালতির পানিতে পড়ে প্রাণ হারিয়েছে মাত্র ১১ মাস বয়সী শিশু নাদিয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে শেষ রক্ষা হয়নি-কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

গ্রামীণ দরিদ্র পরিবারটির একমাত্র সন্তান হারানোর ব্যথা ছুঁয়ে গেছে স্থানীয় মানুষজনকে। তারা বলছেন-অবহেলার ক্ষুদ্রতম মুহূর্তও কখনো কখনো জীবন কেড়ে নেয়, তাই ঘরে ছোট শিশু থাকলে নিরাপত্তায় অতিরিক্ত সতর্কতা জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com