মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসির চূড়ান্ত সূচি প্রকাশ, আছে যেসব নির্দেশনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে, দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ দুর্গাপুর ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল স্কুলের চারপাশ এক কিলোমিটার পর্যন্ত কীটনাশকমুক্ত রাখার দাবী শিক্ষকদের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসুচী মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন দুজন, কে পেলেন কোন মন্ত্রণালয়? দুর্গাপুরে নিজ ঘরেই মাদক সেবনের আসর, ৩ জনের সাজা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় কম্বলসহ আটক – ১

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৬০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ২০০ পিস ভারতীয় কম্বল জব্দসহ ১ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শনিবার (০১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মাহমুদুল হাসান। আটককৃত কম্বলের মুল্য তিনলক্ষ পনের হাজার টাকা।

পুলিশ সুত্রে জানা গেছে, সোমেশ্বরী নদী দিয়ে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান ভারতীয় কম্বল ট্রলারে বোঝাই করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সোমেশ্বরী নদীর চৈতাটি ঘাট এলাকা থেকে কম্বল বোঝাই একটি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন চোরাকারবারি কৌশলে পালিয়ে যায় এবং পরবির্ততে সোহেল মিয়া (৪৮) নামে একজন চোরাকারবারি কে আটক করা হয়। পরবর্তিতে তার স্বীকারোক্তি মোতাবেক চোরাকারবারিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃত সোহেল চৈতাটি গ্রামের মৃত ইসমত আলীর ছেলে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ২টি ব্র্যান্ডের ২০০ পিস ভারতীয় কম্বলসহ ১ জনকে আটক করা হয়। পরে ধারা- 25 B (1)(b)/25 D, The Special Powers অপঃ, ১৯৭৪ মতে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। চোরাচালান দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com