সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

আবারও ভূমিকম্প, কেঁপে উঠল যশোরের মণিরামপুর

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ পঠিত

ডেক্স নিউজ : সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একটি অঞ্চল। আজ যশোরের মণিরামপুরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বার্তায় জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মণিরামপুরেই।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, দুপুর ২টা ২৭ মিনিটে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। মণিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো।

১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ‌সাত দিনের মাথায় ২১ সেপ্টেম্বর আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com