সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নারী নেতাকর্মীদের এমন মিলনমেলায় দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোনা সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার, অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নাজমা, চায়না, আশা, নুরুজাহান ও আরিফা।

এ সময় কলমাকান্দা উপজেলা থেকেও বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন। এদের মধে উপজেলা বিএনপির সহ-সভাপতি কলি আক্তার, মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, সাধারণ সম্পাদক রাহেলা আক্তার, যুগ্ম আহ্বায়ক করুণা পাঠান ও যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, নারীদের কাজের মাধ্যমে সামনে আসার সুযোগ দিতে হবে। যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি সক্রিয় ভূমিকার ভিত্তিতে নারী নেতাকর্মীদের নেতৃত্বে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। দলের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে নারী নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তা যাচাই করা হবে। পরবর্তীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন করা হবে। যারা ভালো কাজ করবেন, সাংগঠনিকভাবে সক্রিয় থাকবেন এবং দলের জন্য ভূমিকা রাখবেন, তাদেরই ধীরে ধীরে সামনে নিয়ে আসা হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগেই নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং নারীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। পর্যায়ক্রমে এসব সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যারিস্টার কায়সার কামালের প্রসঙ্গ তুলে হাফিজা আক্তার বলেন, নির্বাচনের আগে ও পরে সাধারণ মানুষের কথা মনে রাখেন এমন নেতা খুব বেশি নেই। দুর্গাপুর-কলমাকান্দাসহ সারাদেশে নারীদের নির্বাচনী কার্যক্রমে ব্যাপক অংশগ্রহণের বিষয়টি ব্যারিস্টার কায়সার কামাল স্বীকার করেছেন। নারীদের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন।

দীর্ঘদিন পর আয়োজিত এ কর্মী সমাবেশে নারী নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে দুর্গাপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়। স্লোগান, উচ্ছ্বাস ও নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো সমাবেশস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ। প্রথমবারের এই আয়োজনকে ঘিরে নারী নেতাকর্মীদের মধ্যে দিয়েছে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক কর্মচাঞ্চল্য। এ আয়োজন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে করা হবে বলে জানান আয়েঅজক কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com