বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ডনবস্কো কলেজ মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

৫৩ তম গ্রীষ্মকালীন এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। দুই দিনব্যাপি কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতার সহ গ্রীষ্মকালীন খেলাধুলায় বালক-বালিকা আলাদা ভাবে অংশ গ্রহণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আহমেদ সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বালক ও বালিকা দলের খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে। প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত তৈকি শিক্ষা, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি চর্চ্চা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com