রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

ছাগল মারাকে কেন্দ্র করে, মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের মেনকিফান্দা গ্রামে সুপারি বাগানে ঢুকে পড়ায় তিনটি ছাগলকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে দুর্গাপুর থানায় যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা মিথ্যা ও সাজানো বলে দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের মো. রফিকুল সহ অন্যান্যরা। শুক্রবার (২৬ জুন) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ওই গ্রামের মো. আকরাম হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা নিম্নস্বাক্ষরকারীগণ দুর্গাপুর উপজেলার মেনকিফান্দা গ্রামের স্থায়ী বাসিন্দ। বিগত ১৯ জুন, ২০২৬খ্রি. তারিখে ৩টি ছাগল মরে যাওয়া নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেনকিফান্দা গ্রামের বাসিন্দা অজুফা খাতুন, স্বামী- ছাইদুল ইসলাম বাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছেন। উক্ত ঘটনার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে সমাজে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং অহেতুক হয়রানি করার জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেন। মুলত: ৩টি ছাগল গুলোকে কে বা কাহারা মেরেছে আমরা তা কিছুই জানিনা। ওই সময় আমরা নিজ নিজ ধান খেতে কাজে ব্যাস্ত ছিলাম। আমরা চাই প্রকৃত দোষীদের সাজা হউক। এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা মর্মাহত। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, আমরা এর তীব্র নিন্দা জানাই। সেইসাতে বিষয়টি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য এবং উক্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই সংবাদ সম্মেলন করেছি।

এসময়, মেনকিফান্দা গ্রামের আব্দুল কাদির, মো. এমদাদুল, নিজাম উদ্দিন, মো. মোবারক, নিজাম উদ্দিন ও মো. সাজাহান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com