শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ব্যানার-ফেস্টুন দেখা যায় এবং তারা বিভিন্ন স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের মঙ্গল কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শত শত নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দল ও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। দেশের যোগ্যপ্রধানমন্ত্রী তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন।

সবার আগে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে. দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। সেইসাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দেন উপস্থিত সকলেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com