রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার দুই জেলায় নতুন ইপিজেড, তিন জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে সরকার দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের কর প্রত্যাহার করা হয়েছে : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকার উদ্যোগে দুই হাত হারানো নূরুল আমিন পেলেন নতুন ঘর দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩ পঠিত
                        

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং উপজেলার বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে, সাংবাদিক মামুন রনবীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির পরিচালক পরাগ রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কবি সজীম শাইন।

বক্তারা বলেন, মানবসেবায় দুর্গাপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। মুমূর্ষু রোগীদের জরুরী মুহূর্তে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের প্রশংসা অর্জন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

তারা আরও বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এসময় উপস্থিত সকলে সংগঠনটির পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com