কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ। সঞ্চালনা করেন শিক্ষক এনামুল হক তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূরে আলম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. মফিজ উদ্দিন, ডা. সুমন পাল, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, প্রভাষক সুমন চন্দ্র সরকার, শিক্ষক মোশাররাফ হোসাইন, আতাউর রহমান খান এবং শিক্ষার্থী ঈশান পণ্ডিত ও সাহাবা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১টি স্টল অংশগ্রহণ করে। বিচারকদের মূল্যায়নে কলমাকান্দা সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম, আনন্দপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং লেংগুরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্রসহ সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের একই ধরনের প্রতিযোগিতায় কলমাকান্দা উপজেলার প্রতিনিধিরা দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
Leave a Reply