রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে উপজেলার সকল দপ্তর প্রধান, রাজতৈনিক নেত্রীবৃন্দ, সুশিলসমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ‎উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেছ গণি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বণিক সমিতির সভাপতি রনজিৎ সেন, কৃষি অফিসার নিপা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, সাংবাদিক সমিতির আহবায়ক সজিম সাইন, প্রধান শিক্ষক ইয়াকুব আলী নওয়াব সহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নেত্রকোনা জেলার মধ্যে অপার সম্ভাবনাময় উপজেলা হচ্ছে দুর্গাপুুর। প্রতিটি দপ্তরের কর্মকর্তাগন নিজে সৎ থেকে যদি নিষ্ঠার সাথে সকল কাজ গুলো বাস্তবায়ন করেন, তাহলে খুব দ্রুত উপজেলার সকল উন্নয়ন করা হবে। মনে রাখবেন, আমরা সরকারের চাকর, আমাদের ব্যবহারে সেবা নিতে আসা এলাকার কোন মানুষ যেনো কষ্ট না পায়।

তিনি আরো বলেন, অত্র অঞ্চলের সংসদ সদস্য জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার দুর্গাপুর-কলমাকান্দা উপজেলাকে নতুন করে সাজাতে চাচ্ছেন। ইতোমধ্যে অনেক প্রকল্পই হাতে নিয়েছেন তিনি। সকল কাজ যেনো সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়ন হয়, সেইদিক লক্ষ্য রেখে দাপ্তরিক কাজ বাস্তাবায়ন করতে সকলকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের চেক, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com