মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কলমাকান্দায় মেডিকেল রিপ্রেজেন্টেটিদের প্রতিবাদী মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ” – এমন দাবিকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের হাসপাতাল রোডের মনতলা এলাকায় কলমাকান্দা উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।

মানববন্ধনে কলমাকান্দা উপজেলা ফারিয়ার সহ-সভাপতি মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজুয়ান মিয়া। 

এছাড়াও বক্তব্য দেন উপদেষ্টা মোঃ রিপন মিয়া, দ্বীন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য সচেতনতায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা চিকিৎসকদের কাছে ওষুধ সম্পর্কিত তথ্য পৌঁছে দেন এবং স্বাস্থ্যখাতের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। কিন্তু বিভিন্ন সময় তাদের প্রতি অবমূল্যায়ন, হয়রানি ও অপমানজনক আচরণ করা হয়, যা দুঃখজনক।

তারা আরও বলেন, একটি পেশাকে ছোট করে দেখার প্রবণতা সমাজের জন্য ইতিবাচক বার্তা দেয় না। বরং পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং সম্মানজনক আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যখাতের এই কর্মীদের সম্মান ও স্বীকৃতি দিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিও আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com