রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় ট্যাবলেটসহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমান ভারতীয় Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ একজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শুকনাকুরি ছোট ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামীর নাম মোঃ আনোয়ার হোসেন (২৬), সে দুর্গাপুর উপজেলার উত্তর নোয়াগাঁও এলাকার মো. ফজলুর রহমানের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, বিরিশির হতে ঝানজাইল এলাকায় থানা পুলিশের টহলদল ডিউটি করাকালীন ঝানজাইল মেসার্স খোরশেদ ফিলিং ষ্টেশন এর দক্ষিণ পাশে ঝানজাইল হতে ময়মনসিংহগামী পাকা রাস্তায় শুকনাকুরি ছোট ব্রীজের উপর একব্যক্তি তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা (২৮,৫০০ পিচ) ভারতীয় তৈরী Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। ওই গোপন সংবাদ প্রাপ্তির পর কর্তব্যরত দুর্গাপুর থানা পুলিশের টহলদল উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আনোয়ার হোসেন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

এনিয়ে দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানাধীন সুকনাকুড়ি এলাকা থেকে তিনটি প্লাস্টিক বস্তায় একহাজার নয়শত পাতা (২৮,৫০০ পিচ) ভারতীয় তৈরী Gestavital এবং Calaid-D Plus ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন আটক করা হয়। ট্যাবলেটের আনুমানিক মুল্য ৫লক্ষ ১০ হাজার টাকা। আনোয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় ঔষধ চোরাচালানের সাথে জড়িত ছিলো। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে। চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com