রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাম-রুবেলা সংক্রমন নিয়ন্ত্রনের লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বিরিশিরি ওয়াইডব্লিউসি নার্সারী স্কুলে বিশ^ স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় এ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা (ভারঃ) ডাঃ এ এস এম তানজিরুল ইসলাম রায়হান।

উদ্বোধনপুর্ব আলোচনা সভায় ওয়াইডব্লিউসি‘র সভানেত্রী লুদিয়া রুমা সাংমা‘র সভাপতিত্বে এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা, সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ।

ডাঃ এ এস এম তানজিরুল ইসলাম রায়হান বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ১ ডোজ হামের (এমআর) টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়িত হলে অত্র এলাকায় হাম-রুবেলা সংক্রমনের ঝুকিঁ অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। জাতীয় এ কার্যক্রম বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com