রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণহত্যা দিবস। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তেন গণহত্যা দিবস উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ^াস, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ২৫মার্চ কালো রাত্রিতে বাংলাদেশের ভাগ্যে কি ঘটেছিল আমরা সবই জানি, নতুন প্রজন্মের কাছে তাঁর ইতিহাস তুলে ধরতে উপস্থিত সকলকে আহবান জানানো হয়। সারা দেশের ন্যায় আমরাও জাতিসংঘের কাছে এ দিবসকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত দেয়ার জন্য জোর দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com