রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৮৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ২টি এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

তারা মিয়া, রিক্সা চালিয়ে তার কস্টার্জিত আয় থেকে স্থানীয় চন্ডিগড় অনাথ আশ্রম ও কুল্লাগাড়া স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ-রসুন, মুড়ি, ডিম ও বিস্কুট সম্বলিত খাদ্যের প্যাকেট আশ্রমের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম, আল নোমান শান্ত, রাজেশ গৌড় প্রমুখ।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এখন রিক্সা না চালিয়ে ঢাকায় একটি ফার্মে কাজ করছি। ওই আয় থেকেও কিছু টাকা সঞ্চয় করে অসহায়দের সহায়তা করে যাচ্ছি।

আমি গরীব মানুষ, তাই গরীব বা অসহায়দের মর্ম আমি বুঝি, ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে যাচ্ছি। এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com