বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

খাল থেকে অবৈধ স্থাপনা সরাতে, ব্যারিস্টার কায়সার কামালের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫৮২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন, এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে খাল খননের উদ্যোগ নিয়েছেন। কৃষি বিপ্লব ঘটাতে সরকারি খালগুলো থেকে অবৈধ দখলদারদের সরে যেতে হঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বিকেলে ফান্দা বাজার এলাকায় খাল পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ফান্দা বাজার এলাকার আশপাশের কৃষি চাষে সম্বৃদ্ধি ঘটাতে এবং জলাবদ্ধতা নিরসনে জমির পাশ দিয়ে বয়ে যাওয়া ফান্দা খাল সহ উপজেলার অন্যান্য খালগুলো খননের জন্য ইতোমধ্যে তালিকা করা হয়েছে। খাল দখল এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক প্রভাবকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, আমরা শুধুমাত্র জনগণের কন্যানে রাজনীতি করি। যে কারনে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সকল কাজ বাস্তবায়ন করবো। কারণ আমি নির্বাচিত হওয়ার পুর্বেই সাধারণ মানুষের কাছে ওয়াদা করেছি, আমি কোন প্রকার দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেবোনা।

এ সময় তিনি ফান্দা খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন এবং অবৈধ দখলদারদের স্থাপনা নিজ উদ্দ্যেগে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। সারাদেশেই খাল গুলোর আরএস রেকর্ড অনুযায়ী খালের নির্ধারিত প্রস্থ ও দৈর্ঘ্য পুনরুদ্ধার করা হবে এবং খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলমান আছে।

ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, আপনারা স্থাপনা নির্মান করেছেন সরকারি খালের উপরে। অচিরেই স্থাপনা গুলো সরিয়ে ফেলুন, নয়তো যদি মামলা হয়, তাহলে সারাজীবন ভুগতে হবে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমিয়ে এনে গ্রামাঞ্চলে কৃষি কাজের জন্য খালগুলোকে আরও উপযোগী করে তোলা হচ্ছে। খাল পুনঃখননের মাধ্যমে সেই পুরোনো পরিবেশ ও স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন করা হবে। সরকারি এই কাজে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান তিনি।

এসময়, বাজারের ব্যাবসায়ীগণ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com