রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

কলমাকান্দায় তিন বিএনপি নেতাকে শোকজ ও এক নেতাকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং একজন নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ নাজিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান কবীর।

অন্যদিকে, নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মন্ডলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে দেওয়া শোকজ নোটিশটি নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত। এছাড়া যুবদল সংশ্লিষ্ট নোটিশে স্বাক্ষর করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সোলাইমান হক এবং যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূইয়া। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com