কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র রমজানের প্রাক্কালে কলমাকান্দার বেসরকারি স্কুল এসোসিয়েশন শুক্রবার (১৩ মার্চ) মুক্তি ফ্রি ক্যাডেট স্কুলে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে।
হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পাঠ করা হয়। পরে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, রমজানের এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলমাকান্দা বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খায়রুল কবির। শেষপর্যায়ে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Leave a Reply