রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে আলেম ওলামা ও মুরুব্বীদের সম্মানে ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৫৪ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র মাহে রমযান আত্মশুদ্ধি ও সংযমের মাস, নিজেদের নৈতিকতা ও কর্মসংস্কৃতির উন্নয়ন ঘটানোর মাস, ধৈর্য, ত্যাগ ও ঐক্যের শিক্ষা নেয়ার মাস পবিত্র মাহে রমযান।

এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডে দশাল আকবরিয়া মাদরাসা মিলনায়তনে স্থানীয় আলেম ওলামা, শিক্ষক, ছাত্র, যুবসমাজ ও এলাকার মুরুব্বীদের সম্মানে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদরাসার সভাপতি, উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে সোমবার (২ ফেব্রুয়ারী) এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে মুফতি জামাল উদ্দীন কারিমীর সঞ্চালনায়, উক্ত মাহফিলে রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন, পৌর জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল, হাফেজ নাজমুল হক, দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুস সামাদ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মাহে রমযানের বন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার জন্য সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে, দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com