সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ পঠিত


দুর্গাপুর (নেত্রকেনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সুসঙ্গ সরকারি কলেজ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং তাঁর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। জাতীয় নির্বাচন পরবর্তি নেতাকর্মীদের জমায়েতে কলেজ মাঠে নেতাকর্মীদের এক মিলনমেলায় তৈরি হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দলীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময়, অন্যদের মাঝে, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, বিএনপি ও তাঁর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

দীর্ঘ সতের বছর পর, এতোবড় পরিসরে আয়োজিত বিএনপির এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে নেতা কর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় শুরু করেন। পরবর্তিতে দোয়া মাহফিলে বিএনপি‘র প্রতিষ্ঠাতা, সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের সফল সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তিতে নেতাকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com