রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ পঠিত

দিগন্ত ডেক্স : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিকসহ তিনজন‌কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়ি থে‌কে তা‌দের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২) এবং ফু‌লবাড়ীর খালিসা কোটাল গ্রামের মনসের আলীর ছেলে আয়নাল হক (২৬)।

পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই বাড়িটা ঘিরে ফেলে। পরে তল্লাশি করে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়। এ সময় আয়নাল হককে তল্লা‌শি করে ৮০ পিস ইয়াবাসহ তা‌কেও আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দুই নাগরিককে বিজিবির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আটক দুই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com