সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গাঁওকান্দিয়া ইউনিয়নের জলমহালের আওতায় তিন বছরের জন্য পুকুর ইজারা নেয় সরকারি নিবন্ধনকৃত স্থানীয় ‘‘হেলাল মৎসজীবী সমবায় সমিতি’’। ইতোমধ্যে পুকুরের ইজারা ও লভাংশের চুক্তিপত্র নিয়ে এক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে এনটিভি অনলাইন সহ কয়েকটি নিউজ পোর্টল। প্রকাশিত সংবাদের প্রতিবাদে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে ওই সংবাদ সম্মেলন করেন মৎস্যজীবী সমিতির সদস্যগণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির কর্মকর্তাগণ স্থানীয় সাংবাদিকদের জানান, ২০২৫ সনের ১৩ এপ্রিল তারিখে উপজেলা ভুমি অধিদপ্তরের কাছ থেকে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জলমহালের আওতায় ইজারায় অংশগ্রহনের মাধ্যমে তিন বছরের জন্য ১টি পুকুর ইজারা নেন। পরবর্তিতে স্থানীয় গাঁওকান্দিয়া জামে মসজিদকে পুকুরের তিন ভাগের এক ভাগ লভাংশ দেয়া হবে বলেও এক লিখিত চুক্তিপত্র হয়। চুক্তিপত্রে ওই মসজিদের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সহ আরো ৫জন স্বাক্ষর করেন। পরবর্তিতে স্থানীয় একটি কুচক্রীমহল, এনটিভি অনলাইনের পুর্বধলা উপজেলা প্রতিনিধি ও দুর্গাপুর উপজেলার সাংবাদিক ওয়ালী হাসান কলির নেতৃত্বে আরো কয়েকজন সাংবাদিক মিলে গত ২৩ ফেব্রুয়ারী ২০২৬খ্রি: তারিখে এনটিভি অনলাইন সহ কয়েকটি নিউজ পোর্টালে এক নিউজ প্রকাশ করিয়েছে, নিউজে যাদের নাম প্রকাশ করা হয়েছে তারা আদৌ এই পুকুরের কোনরুপ কার্যক্রমের সাথে জড়িত নহে। প্রকাশিত সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে স্থানীয় সংসদ সদস্য ও ভুমি বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এবং উপজেলা প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করেন মৎস্যজীবীগণ।

এ সময় হেলাল মৎসজীবী সমবায় সমিতির সভাপতি সামাদ মিয়া, সাধারণ সম্পাদক মো. হযরত আলী সহ সমিতির অন্যন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com