সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ভুমি মন্ত্রণালয়কে জনবান্ধবে পরিনত করা হবে : ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দুর্নীতি দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কলমাকান্দায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কলমাকান্দা ও দুর্গাপুরের সাধারণ ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “যাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সকলে মিলে ভোট দিয়েছে বলেই আমার দল বিএনপি আমাকে এভাবে মুল্যায়ন করেছে। আমি আমার কাজের মাধ্যমেই মূল্যায়ন ধরে রাখবো ইনশাআল্লাহ।

‘বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার এবং এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ, আমরা সারাদেশের কাছে একটি জনবান্ধব সরকার হিসেবে পরিনত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘আগামীর বাংলাদেশ’ বিনির্মাণের যে ভিশন রয়েছে, তা আমরা বাস্তবায়ন করতে চাই। মানুষকে আমরা প্রমাণ করে দেখাতে চাই, এটি শুধু বিএনপি’র সরকার নয়, এটি মূলত জনগণের সরকার।

ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে, সবকিছুতেই দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থান রয়েছে। দুর্নীতির ব্যাপারে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সবার আগে বাংলাদেশ, এই নীতিতে শুধু ভূমি মন্ত্রণালয়ের জন্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কড়া নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে ১৮০ দিনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজের সূচনা করা হবে।

দেশের জলাশয় ও পুকুরগুলো নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের ঐতিহ্যবাহী যেসব পুকুর বা জলাশয় ইতোমধ্যে বেদখল হয়ে গেছে বা ব্যক্তিস্বার্থে ইজারা দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবিধান এবং রাষ্ট্র সংস্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য ইতোমধ্যে কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং সংশি¬ষ্ট মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। তবে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্বাচিত পরবর্তী পার্লামেন্টই নির্ধারণ করবে। সবশেষে, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হিসেবে, দেশকে এগিয়ে নিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী মহোদয়কে উপজেলা প্রশাসনের গার্ড অব অনার শেষে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি‘র নেতাকর্মীগন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com