সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

“ধর্মের নামে বিভ্রান্তি নয়, বেহেশতের মালিক একমাত্র আল্লাহ” ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নির্বাচিত হলে কলমাকান্দাকে একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার রাত ৭টার দিকে কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া মুক্তিনগরে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। “মাদকের বিষয়টিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কলমাকান্দাকে মাদক ও মাদক ব্যবসায়ীমুক্ত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ,”—বলেন তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলে এমন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন গর্ব করতে পারবে।

পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নিরাপদে মন্দিরে যেতে পারেন এবং মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ও মূল্যবোধও সমানভাবে সুরক্ষিত থাকবে।

তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিলেও কলমাকান্দায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনী মাঠে ধর্মীয় অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, “বেহেশতে নেওয়ার মালিক কোনো রাজনৈতিক দল নয়, একমাত্র মহান আল্লাহ।” ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নিজের দায়িত্ববোধ তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি শতভাগ সততার সঙ্গে কাজ করার ঘোষণা দিচ্ছি। অন্য কেউ এই সাহস দেখাতে পারবে না।”

সভা শেষে তিনি উপস্থিত জনতার কাছে দোয়া ও সমর্থনের জন্য অনুরোধ করেন।

এ সময় সনাতন ধর্মাবলম্বী, নারী সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com