সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ধানের শীষ প্রতিকে ভোট চাইলো, শিশু খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে ছোট্ট এক শিশু, একটি নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। শিশুটি বেগম জিয়ার সিগনেচার লুকে সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং হুবহু নকল করে উপস্থিত জনতাকে মাতিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনী সভায় এমন দৃশ্য দেখা গেছে। শিশুটি মাইক হাতে নিয়ে বলছে, “আমি বেগম খালেদা জিয়া। ধানের শীষে ভোট দিবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন”।

দুর্গাপুর উপজেলার বড়বাট্টা এলাকায় নির্বাচনী মহিলা সমাবেশে শিশুটির সাবলীল অভিনয় এবং উপস্থিত নেতাদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি উপস্থিত সকলকে বেশ আকৃষ্ট করেছে। কেউ কেউ শিশুটির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শিশুটির দৃঢ় কণ্ঠের বক্তব্যকে বেশ ইতিবাচক ভাবেই দেখছেন। শিশুটির সাজসজ্জায় বেগম খালেদা জিয়ার চশমা এবং শাড়ি পরার স্টাইলটি বেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর কথা বলার স্টাইল শিশুটির মাঝে প্রতিফলিত হয়েছে।

পরে নারী সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষিত ও স্বল্প শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণ, এমব্রয়ডারি ও নকশীকাঁথা শিল্পের প্রসারে কাজ করাবেন তিনি। এছাড়া মৎস্য চাষী ও পোল্ট্রি খামারিদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তিনি।

ভোটারদেরকে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান। এটিই নির্ধারণ করবে আপনার মন্দির-মসজিদের নিরাপত্তা এবং এলাকার আগামীর উন্নয়ন। তাই যোগ্য প্রার্থী দেখেই আপনাদের রায় প্রদান করুন এবং এলাকার উন্নয়নে যোগ্য ও শিক্ষিত প্রার্থী বেছে নিন।

জনসভায় উপস্থিত ভোটারদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আপনারা কে কোন দল, কে কোন ধর্ম বা কে কোন পথের- সেটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। আমাদের কাছে বড় পরিচয় সবার আগে বাংলাদেশ। মানুষ হিসেবে প্রত্যেকের মর্যাদা ও সম্মান রক্ষা করাই আমাদের লক্ষ্য। নির্বাচনী সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুুরুষ ভোটারসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com