সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ব্যারিস্টার কায়সার কামালের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : কলমাকান্দা–দুর্গাপুর (নেত্রকোনা-১) আসনের বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও  মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি এমপি হতে চাই কোনো ব্যক্তির জন্য নয়, জনগণের সেবক হতে চাই। আমি নিজে দুর্নীতি করবো না, কাউকেও করতে দেব না- ইনশাআল্লাহ। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার পোগলা ইউনিয়নে দিনব্যাপী একাধিক নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন বিএনপির এই প্রার্থী।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, আল্লাহর রহমতে যদি জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে সবার আগে বাংলাদেশ-এই নীতিকে সামনে রেখে কাজ করবো। উন্নয়ন ও সুশাসনের প্রশ্নে কোনো আপস থাকবে না।

দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিশেষ করে উঠান বৈঠকগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারীরা জানান, উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রত্যাশা থেকেই তারা এসব বৈঠকে অংশ নিচ্ছেন।

পথসভা ও উঠান বৈঠকে ব্যারিস্টার কায়সার কামাল ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং বলেন, জনগণের শক্তিই তার মূল ভরসা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com