সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে হাজংমাতা রাশিমণি‘র প্রয়াণ দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা কমরেড রাশিমণি’র ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন শেষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালাচারাল একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায়, একাডেমির পরিচালক কবি পরাগ রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ, আদিবাসী লেখক ও গবেষক মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, কবি সজিম সাইন, হাজং নেতা ছড়ানন হাজং, অন্তর হাজং ও হীরা হাজং প্রমুখ। আলোচনা শেষে হাজং সাংস্কৃতিক গোষ্ঠী তাদের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অপরদিকে সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা অনুরুপ কর্মসুচী পালন করে এতে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট সামজ সেবক ডাঃ দিবালোক সিংহ।

বক্তারা বলেন, ১৯৩৭ সালের দিকে রাশিমণি হাজং টংক আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন এবং টংক আন্দোলনের স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য হন। রাশিমণি ছিলেন এ আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা। কৃষক সমিতির জঙ্গি কর্মী হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। অন্যান্য নারী প্রজারা রাশমণি’কে দেখেই আন্দোলনে উৎসাহিত হয় এবং অনেকেই টংক আন্দোলন বাহিনীতে যোগ দেন। ধীরে ধীরে হাজং নারী পুরুষের ঐক্যে টংক আন্দোলন বিট্রিশ সৈন্যদের কাছে ভীত ও হিং¯্র করে তোলে। একজন নারীর সম্ভ্রম রক্ষায় রাশি মণি হাজং তার জীবন বলিদান করে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় হয়ে থেকে গেছেন।

টংক আন্দোলনের প্রথম নারী শহীদ হল রাশিমণি হাজং। নিঃসস্তান হয়েও রাশিমণি আজ হাজংমাতা। হাজং-বাঙালি নির্বিশেষে সকলের পূজনীয়। নারী বিপ্লবের পথ নির্দেশক। শুধু গাড়ো পাহাড়ের পাদদেশে নয়, হাজংমাতা রাশিমণি আজ সমগ্র নারী সংগ্রামের প্রেরণা। হাজংমাতা রাশিমণি আজ একটি ইতিহাস। এই নারী নেত্রীর জীবনাদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com