সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, সমাজসেবা অফিসার মাসুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালী হাসান তালুকদার, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম সহ অন্যান্য আমন্ত্রীত অতিথিগণ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে প্রতিনিয়ত। সরকারের পাশপাশি এ কাজে সকলকে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com