মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায়, দুর্গাপুরে দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুত্যতে নেত্রকোনার দুর্গাপুরে ২নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারী) বাদ জুম্মা ইউনিয়ন পরিষদ মাঠে সর্বস্তরের অংশগ্রহনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন আসাদ, পৌর বিএনপির সহ-সভাপতি আইনুল হক বুলবুল, ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম, যুগ্ন-আহবায়ক নোমান আহমেদ, সদস্য সচিব ইউসুফ খান, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী সহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ।

দোয়া মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, কখনোই দেশ ছেড়ে যাননি। আপোষহীন নেত্রীর মৃত্যুতে দেশ এক রাজনৈতিক অভিভাবক হারিয়েছে। আজকের এই দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্ যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com