সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে বই বিতরণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২২২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) সকাল থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে বই বিতরণের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

বই বিতরণ পুর্ব আলোচনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী বলেন, সরকারের বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত। সরকারের এই চ্যালেঞ্জ কে সামনে রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

এ সময় অন্যদের মাঝে দুর্গাপুর দ্বীনি আলীম মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক শামছুন্নাহার বেগম সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com