দিগন্ত ডেক্স : ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে, ব্লাড ব্যাংকে কর্মরত সদস্যদের সহায়তায় দুইজন ব্লাড চোর ও প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ। রবিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ নাঈম খান পাঠান (৩৮) , পিতা-মাওলানা মোঃ আব্দুর রহমান খান, এলাকা-গোয়াইলকান্দি তারাকান্দা,ময়মনসিংহ, মোঃ আব্দুল্লাহ তুষার চন্দ্র দে (২২), পিতা-মন্টু চন্দ্র দে, এলাকা-মড়ল বাড়ি (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে ০১ (এক) ব্যাগ ব্লাড সহস্তে গ্রেফতার হয়। উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত হাসপাতাল থেকে কৌশলে ব্লাড চুরিসহ সাধারন মানুষকে ব্লাড বিক্রয়ের কথা বলে প্রতারনা করে যাচ্ছিলো।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Leave a Reply