শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে জাঙ্গালভাঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের এলাকায় সোমেশ্বরী নদীর শাখা আত্রাখালি নদীর জাঙ্গালভাঙ্গা এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এলাকাবাসীর উদ্দ্যেগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, ২নং দুর্গাপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের মানুষের চলাচলের এটিই একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু সোমেশ্বরী নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার বাধ্য হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারী, কৃষক, ব্যবসায়ী এবং চাকরিজীবীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে নদীর পানি এবং পাহাড়ি ঢল বৃদ্ধি পেলে এই দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে বিলম্ব হওয়ায় মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়। আমরা এই অবস্থা থেকে পরিত্রান চাই।

বক্তারা আরও বলেন, জাঙ্গালভাঙ্গা এলাকায় নদীর ওপর একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণ করা হলে শুধু ৭টি ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানই হবে না, বরং শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। পাশাপাশি দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে, যা এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষক বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এলাকাবাসী এই সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ কেউই নেয়ানি। কতো এমপি গেলো, কিন্ত আমরা সেতুর জন্য দাবী জানিয়ে আসলেও কোন কাজ হয়নি ফলে প্রতিদিন হাজারো মানুষ অনিশ্চয়তা ও ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। তাই আর বিলম্ব নয়, অবিলম্বে সেতু নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

এ সময় উপস্থিত এলাকাবাসী মাননীয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর সুদৃষ্টি কামনা করে দ্রুত সেতুটি নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু নির্মাণকারী কর্তৃপক্ষের প্রতি জনগণের দীর্ঘদিনের এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের অনুরোধ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীর মোবারক হোসেন, সোমেশ্বরী নদীর শাখা আত্রাখালি জাঙ্গালভাঙ্গা এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং ২নং দুর্গাপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের মানুষের নিরাপদ জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা, কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জনস্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে দ্রুত একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com