শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে সৃজনশীলতার ঝলক ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সেচ্ছাশ্রমে দেড় কি.মি রাস্তা ও বেড়িবাঁধ সংস্কার

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : তিন শতাধিক লোকজন। কারও হাতে কোদাল আবার কেউ হাতে নিয়েছে খালি বস্তা। কেউ আবার ভাঙা জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে। বালু ভরে ফেলা হবে বেড়িবাঁধের ভাঙা অংশে। পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া বেড়িবাঁধ রক্ষায় এই আয়োজন করছে তাঁরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এমন দৃশ্য দেখা গেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের শিবপুর কাওয়াবাড়ী নদীর বেড়িবাঁধের ভাঙা অংশে।

সরেজমিন জানা গেছে, লেংগুরা ইউনিয়নের কাওয়াবাড়ী নদীর বেড়িবাঁধ দিয়ে তিনটি গ্রামের ১৫ হাজার মানুষ যাতায়াত করে। প্রতিদিন স্কুল-কলেজ শিক্ষার্থীরা আসা যাওয়া করে। কিন্তু গত বর্ষা কালে বেড়িবাঁধ ও বেশ কিছু গ্রামীণ রাস্তা ক্ষয়ক্ষতি হয়। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। পরে শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে রাস্তা ও বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করে নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া। এছাড়া স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে বেশি ক্ষতি হয়েছে। ভাঙা জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বাঁধ সংস্কার হলে যাতায়াতের মাধ্যম সহজ হবে। বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজন মিলে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কার কাজ শুরু হয়েছে। তবে বাঁধের কাজ শেষ হলে রক্ষা পাবে হাজারো কৃষকের স্বপ্নের ফসল।

লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নে পাহাড়ি ঢলে প্রতিবছর ব্যাপক ক্ষতি হয়। সরকারি অর্থায়নে সব কাজ শেষ হয় না। তাই নিজেরাই সেচ্ছাশ্রমে কাজ শুরু করেছি। তিন দিনের মধ্যে দেড় কিলোমিটার বেড়িবাঁধ ও গ্রামীণ রাস্তার কাজ শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com