বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ডেপুটি স্পিকারের উদ্যোগ : দুর্গাপুরে খেলার মাঠ সংস্কার ও গোলবার স্থাপন ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও অনুমোদন পেল ইলেকট্রিক ট্রেন প্রকল্প দুর্গাপুরে পার্টনার ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে, আধুনিক কৃষিতে এগিয়ে যাচ্ছে কৃষক স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু : ইসি মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিনের ছুটির সুযোগ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের

চোখের পাতা কাঁপে কেন? বিজ্ঞান কি বলে?

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ পঠিত

লাইফ ষ্টাইল ডেস্ক : চোখের পাতা কাঁপা বা লাফানো নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে আমাদের দেশে। চোখের পাতা কাঁপলে তা অসুস্থ হওয়ার বা বিপদের পূর্ব লক্ষণ মনে করেন অনেকে। যদিও এর কোনোটাই সত্যি নয়। চোখের পাতা কাঁপার রয়েছে বিজ্ঞানভিত্তিক কারণ। মূলত আমাদের শরীরে বিভিন্ন সমস্যার কারণে এমনটা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত-

১. মানসিক চাপের কারণে : চোখের পাতা কাঁপতে পারে মানসিক চাপের কারণেও। প্রতিদিনের নানা সমস্যার কারণে মানসিক চাপ আসা অস্বাভাবিক কিছু নয়। সেখান থেকে দেখা দিতে পারে শারীরিক বিভিন্ন সমস্যা। চোখের পাতা কাঁপা বা লাফানো মানসিক চাপের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে।

২. ঘুমের অভাব হলে : সুস্থ থাকার জন্য প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুম জরুরি। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না অনেকেরই। যে কারণে থেকে যায় ঘুমের ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণেও ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে। সেজন্য দরকার পরিমিত ঘুম। এতে চোখের পাতা লাফানোর সমস্যা সেরে যাবে।

৩. চোখের সমস্যার কারণে : চোখের সমস্যার কারণেও এটি হতে পারে। দৃষ্টিগত কোনো সমস্যা থাকলে সে কারণে চোখের ওপর চাপ পড়ে। যেমন ধরুন অনেকক্ষণ ধরে টিভি, কম্পিউটার, কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তা দৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। তাই চোখের পাতা কাঁপার সমস্যা থেকে বাঁচতে এ ধরনের অভ্যাস সীমিত করুন।

৪. অতিরিক্ত ক্যাফেইন ও অ্যালকোহল গ্রহণ করলে : অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণের অভ্যাস রয়েছে কারও কারও। এর ফলেও চোখের পাতা কেঁপে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাফেইন ও অ্যালকোহল অতিরিক্ত সেবন করলে মিয়োকোমিয়া হতে পারে। তাই এ ধরনের অভ্যাস বাদ দেওয়াই উত্তম।

৫. পুষ্টির ভারসাম্যহীনতা : আমাদের শরীরের জন্য সঠিক পুষ্টি জরুরি। অনেক সময় শরীরে পুষ্টির ভারসাম্য না থাকলে সে কারণে চোখ লাফাতে পারে। বিশেষ করে কারও শরীরে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। তাই এ ধরনের সমস্যা এড়াতে এবং সেইসঙ্গে সার্বিকভাবে সুস্থ থাকতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com