বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে প্রতিবন্ধী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজু‘র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্তসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। উপস্থিত সকলে কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে শিশু ও বৃদ্ধসহ ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com