রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে ‘শুভ বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০৬ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পারস্পারিকতার বন্ধন ও আন্তরিকতার আদলে প্রতিবছরের মতো এবারও নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে শুভ বিজয়া পুনর্মিলনী। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ এর ব্যক্তিগত আয়োজনে রোববার বিকেলে স্থানীয় সুশীল শ্রেনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে স্থানীয় সকল শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানে সিপিবি উপজেলা কমিটির যুগ্ন সম্পদক মোরশেদ আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে, সিপিবি উপজেলা কমিটি সভাপতি আলকাছ উদ্দিন মীর, সদস্য সামছুল আলম খান, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com