সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে আ.লীগ সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৫৯ পঠিত
oplus_32

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের এক লিখিত পত্রের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ওয়ার্ড আ‘লীগের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা।

ওয়ার্ড আ‘লীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, দলীয় কোন প্রকার শৃঙ্খলা না থাকায় এবং আমাদের শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারনে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সড়ে দাড়িয়েছি।

উল্লেখ্য: পৌর আ‘লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমান প্রেক্ষাপটে এলাকাতে না থাকায় আমরা দুর্গাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের উপস্থিতিতে এ পদত্যাগ ঘোষনা করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com