বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪১ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কোটা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অবমাননা এবং কটুক্তি করার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাকস্বাধীনতা এনে দিয়েছি। আর সেই বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, কটুক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আলী, মো. সিরাজুল ইসলাম, আবুল কালাম, চিত্তরঞ্জন পন্ডিত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আনিসুল হক সুমন, সাদারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com