বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

মঠবাড়িয়ায় বাকিতে সিগারেট না দেয়ায় দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪৩১ পঠিত

দিগন্ত ডেক্স : পিরোজপুরে বাকিতে সিগারেট না দেয়ার অভিযোগে হামলায় এক দোকান মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই দোকান মালিকের নাম ফারুক ভূইয়া। শুক্রবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চড়কগাছিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় শাওন, শাহিন ও সুমন নামের তিন যুবক দোকান মালিক ফারুকের কাছে বাকিতে সিগারেট চায়। এ সময় ফারুক সিগারেট দিতে অস্বীকার করে এবং আগের পাওনা টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর রড দিয়ে হামলা চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় নিহতের স্ত্রী ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com