বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

দুর্গাপুরে বাংলা নববর্ষ পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৯০ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। রোববার দিনব্যাপি এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীত ও বৈশাখের গান পরিবেশনের মধ্য দিয়ে সর্বস্তরের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্গাপুর সার্কেল এর এএসপি মো. আক্কাস আলী সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া সিপিবি উপজেলা শাখা , দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একাডেমি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com