মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নদীকে দূষণমুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু কাল

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩০৩ পঠিত

দিগন্ত ডেক্স : ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার (২৪ মার্চ)। এ দিন সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে।বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যক্রম থেকে জানা যায়, এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

জানা গেছে, ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট। ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ বিক্রি হবে যথাক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট।অনলাইনের মাধ্যমে সব টিকিট বিক্রি করা হবে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।আগের ঈদগুলোয় ৫ দিনের টিকিট বিক্রি করা হলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com