রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী শিবচরে

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ পঠিত

দিগন্ত ডেক্স : ভালোবাসার টানে মাদারীপুরের শিবচরে এসে যুবককে বিয়ে করলেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। শুক্রবার ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।  মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মো. লাল মিয়া মাদবরের মেজ ছেলে শামীম মাদবরের সঙ্গে বিয়ে হয় ইন্দোনেশিয়ার নাগরিক ইফহার। 

বাংলাদেশি শামীম ও ইন্দোনেশীয় ইফহা দুজনেই কাজের সুবাদে সিঙ্গাপুরে থাকেন। গত ৬ বছর ধরে শামীম সিঙ্গাপুরে রয়েছেন। আর ইফহা সেখানে কসমেটিকসের ব্যবসায় করেন। সেখানেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পরিচয়। এর পর দেখা-সাক্ষাৎ হয়। সম্পর্ক গড়ায় প্রেমে। তার পর দুই বছরের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন এই যুগল।  পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বাংলাদেশে আসেন শামীম। এর পর গত ১৭ ফেব্রুয়ারি ইন্দোনেশীয় তরুণী ইফহাও আসেন বাংলাদেশে। উভয় পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ে হয়। রাত পর্যন্ত চলে বিয়ের অনুষ্ঠান। 

শামীম মাদবরের বাবা লাল মিয়া মাদবর বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। আমরা ওই মেয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শামীম আসার কিছু দিন পর বিদেশি মেয়েও বাড়িতে আসে। শুক্রবার শামীমের সঙ্গে আমার ছোট ছেলে সুমনের বিয়ে দিয়েছি। একসঙ্গে অনুষ্ঠান করেছি। সবাই আনন্দিত। এখন ওরা ভালো থাকুক এই দোয়া করি। ইফহা বলেন, আমি খুবই খুশি শামীমকে পেয়ে। ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাব। ওখান থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে যাব বাবা-মায়ের কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com