রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতারপুরস্কার বিতরণ

কোরআন পাখিদের হাতে কোরআন উপহার দিলেন রিকশাচালক তারা মিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মাদরাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। মঙ্গলবার দুপুরে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসায় ২০জন শিক্ষার্থীদের এ উপহার বিতরণ করা হয়।

বিতরণ কালে অন্যদের মধ্যে মাদরারসার মোহ্তামিম হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আলী ওসমান, মাওলানা রিয়াজুল ইসলাম, মো. মাঝহারুল ইসলাম, মো. আব্দুল হক, মো. এনামুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ নয় বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। এবার মাদ্রাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে সেখানে পবিত্র কোরআন উপহার দিয়েছি।

ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com