শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩২৩ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় আরজ আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক আরজ আলী উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়ি নির্মাণের কাজ করছেন তিনি। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। আজ দুপুরে ওই ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে ট্যাংকিতে নামেন নির্মান শ্রমিক আরজ আলী ও তার সহকর্মী। এ সময় সেখানকার বিষাক্ত গ্যাসক্রিয়া ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন তাকে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সেপটিক সাটারিংয়ের কাঠ খুলতে আরজ আলী ট্যাংকের নিচে নামে। ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় কারণেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com