শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৩৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি : ১৮ বছরে পদাপর্ণ করেছে দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত বাংলা সংবাদপত্র দৈনিক যায়যায়দিন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ পুর্বে যায়যায়দিনের ফ্রেন্ডস ফোরামের যুগ্নআহবায়ক পল্টন হাজং এর সঞ্চালনায়, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান। অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, ওসি শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা দুর্গাপুর পৌরসভা মো. তৌহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ তোবারক হোসেন খোকন, পথ পাঠাগার এর সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার, সাংবাদিক ধ্রুব সরকার, রাখী দ্রং, ধনেশ পত্রনবীশ, সুমন রায়, ডাঃ মোঃ কামরুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, আল নোমান শান্ত ও যায়যায়দিন ফেন্ডস ফোরাম এর সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com