শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

গাজীপুরে গাছে একই রশিতে ঝুলছে দুই বন্ধু

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৮১ পঠিত

দিগন্ত ডেক্স : গাজীপুরের মৌচাকে এক রশিতে গলায় ফাঁস দেওয়া দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় একটি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রিয়াদ (২৩) ও তার বন্ধু একই এলাকার খয়রদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। তারা দুজনে দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় জুতা কারখানায় চাকরি করতেন।

সহকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন একই কারখানায় চাকরি করতেন। সবসময় একসঙ্গে চলাফেরা করতেন। আজ ভোর ৬টার দিকে উপজেলার মৌচাকের আইস মার্কেট এলাকায় জেনিস কারখানার বাগানে গাছে একই রশিতে তাদের ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সবার সঙ্গে কথা বলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com