রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৬৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর পিতা ‘‘নগেন্দ্র মজুমদার এর স্মরণে’’ এক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে নানা আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তারই পুত্র এমপি মানু মজুমদার।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি এর আয়োজনে উদ্বোধনী খেলায় স্থানীয় দুটি দল অংশগ্রহন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুসঙ্গ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আইনুল হক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সম্পাদক সাদ্দাম আকঞ্জি, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।

এমপি মানু মজুমদার বলেন, খেলাধূলা মানুষের মনকে সুন্দর করে। সেইসাথে অন্যায় ও অপরাধ মূলক কর্মকান্ড, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে বিরত রাখে। সমাজকে সুন্দর রাখতে যুব সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার সাথে জড়িত থাকার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com