রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত অক্টোবরেই চালু হবে ৫টি শিশু হাসপাতাল : প্রধানমন্ত্রী মাদককে বিদায় জানাতে দুর্গাপুরে নাইট মিনি-ফুটবল টুর্নামেন্ট এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু, শিগগির কাটবে সংকট মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরো ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫ ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন ২ শিশুকে হত্যার পর পৃথক স্থানে মরদেহ ফেলে দিলেন বাবা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

দুর্গাপুরে মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৩৭৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের ফান্দা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল চাপায় পিষ্ট হয়ে মাজেদা খাতুন (৬৬) ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সে মেনকীফান্দা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী। আহত রাজিব ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ফান্দা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল মাজেদা খাতুন কে চাপা দিলে তিনি ছিটকে রাস্তার নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপরদিকে মোটরসাইকেল চালক রাজিব মিয়া (১৪) কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com