বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে ৩ জেলার আদিবাসী শিক্ষার্থীদের সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দেশের যেকোনো সংকটের মুহূর্তে যুব সমাজই এগিয়ে গেছে সবার আগে, রচনা করে রক্তিম ইতিহাস। তাই আজ সময় এসেছে ‘প্রকৃতির বন্ধু’ খুঁজে বের করার, অর্থাৎ মানুষ ও প্রকৃতির মাঝে সম্পর্কের উন্নয়ন ঘটানোর। এ ক্ষেত্রে যুব সমাজই দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার পরিবশে রক্ষায় ‘‘ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশন’’ এর আয়োজনে ৩ জেলার আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মিলনায়তনে চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অন্তর হাজং এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হাসান, প্রভাষক তোবারক হোসেন খোকন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক শান্ত তালুকদার, আবিদ হাসান বাপ্পি, তিন জেলার আদিবাসী শিক্ষার্থী বিশ্বজিৎ হাজং, তন্ময় হাজং (নেত্রকোনা), শেখর হাজং (শেরপুর) ও খোকন হাজং (সুনামগঞ্জ) প্রমুখ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অন্তর হাজং বলেন, তিন জেলার মেধাবী শিক্ষার্থীদের হাতে আঁকা নানা ধরনের প্রাকৃতিক চিত্র গুলো বিক্রি করে ওই টাকা দিয়ে কেনা হবে গাছের চারা। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় বিনামুল্যে ওই চারা বিতরণ করবো। এছাড়া পরিবেশ রক্ষায় তিন জেলার বিভিন্ন এলাকায় সুধিজন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার করবো।

বক্তারা বলেন, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতি বছর ৫৫ লাখের বেশি মানুষ মারা যায়। প্রকৃতি ও পরিবেশ আজ সংকটের মুখোমুখি। এ সংকট দেশ ও জাতি রক্ষায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে বিপন্ন পরিবেশ। পরিবেশ রক্ষায় সকলেই এক হয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে পরিবেশ রক্ষায় বিনামুল্যে ফলদ ও ওষধি চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com